News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকশিত ভারত সংকল্প যাত্রায় মধুপুরে শিবিরের উদ্বোধন, রাজ্যের সার্বিক বিকাশ ও জনগণের কল্যাণে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী
Image

বিকশিত ভারত সংকল্প যাত্রায় মধুপুরে শিবিরের উদ্বোধন, রাজ্যের সার্বিক বিকাশ ও জনগণের কল্যাণে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ ডিসেম্বর: রাজ্যের সার্বিক বিকাশ ও জনগণের কল্যাণে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। রাজ্য সরকারও সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়েই কাজ করছে। আজ মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানে আয়োজিত শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিধায়ক উন্নয়ন তহবিলে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি অ্যাম্বুলেন্স পরিষেবারও উদ্বোধন করেন। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেবের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই দুই কর্মসূচির সূচনা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের কাছে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুবিধা পৌঁছে দিতেই বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযান শুরু হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের ১৮টি প্রকল্পে দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত প্রায় ১৩ হাজার কোটি টাকার বিভিন্ন সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনায় দুর্বল অংশের মানুষকে আত্মনির্ভর হতে সহায়তা করা হচ্ছে। প্রধানমন্ত্রী অন্ন যোজনায় খাদ্যের অভাব মেটানো হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে মা ও কন্যা সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত মিশনে প্রতিটি এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে আর্থিক দিক দিয়ে দুর্বল অংশের মানুষের চিকিৎসায় সহায়তা দেওয়া হচ্ছে। রাজ্যে জল জীবন মিশনে গ্রাম ও শহর এলাকার প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ও বিধায়ক অন্তরা সরকার দেব। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস, সিপাহীজলা জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অমিত পাঠক, বিশিষ্ট সমাজসেবী সুবীর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও অতিথিগণ সুবিধাভোগীদের হাতে ৭ লক্ষ টাকার মুদ্রা লোন, বিভিন্ন স্বসহায়ক দলের প্রতিনিধিদের হাতে ৪ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক ও ১০৭ জনের হাতে জমির পাট্টার প্রমাণপত্র প্রভৃতি তুলে দেন।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top