News Flash

  • Home
  • খেলা
  • ২২তম রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স আসর রানীরবাজারে জানুয়ারিতে
Image

২২তম রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স আসর রানীরবাজারে জানুয়ারিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। রাজ্য মাস্টার্স অ্যাথলিটিক্স আসর এবার অনুষ্ঠিত হচ্ছে রানীরবাজারে। মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রানীরবাজার প্লে সেন্টারের ব্যবস্থাপনায় আগামী ৭ জানুয়ারি ২২তম স্টেট লেভেল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩-২৪ রানীরবাজার কোচিং সেন্টার ময়দানে অনুষ্ঠিত হবে। মঙ্গলবারে আগরতলাস্থিত এক অভিজাত হোটেলের কনফারেন্স হল-এ মাস্টার অ্যাথলেটিস অ্যাসোসিয়েশনের জরুরী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্যভিত্তিক এই মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পুরুষ ও মহিলা মাস্টার্স অ্যাথলেটদের আশিস পাল, প্রিয় লাল সাহা অথবা রানীর বাজার প্লে সেন্টারের সম্পাদক উমাকান্ত দাসের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top