News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পগুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে  : মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পগুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে  : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ ডিসেম্বর: প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পগুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে। আজ আগরতলা পুর নিগম প্রধান কার্যালয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রেরণায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং ত্রিপুরা সরকারের প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে।

পাশপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং ত্রিপুরা সরকারের প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচিতে কর্পোরেটরদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য ,আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত  ,আগরতলা পুর নিগমের কমিশনার ডাঃ শৈলেশ কুমার যাদব এবং সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ সহ আগরতলা পুর নিগমের বিভিন্ন কর্পোরেটরগণ।

Releated Posts

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top