News Flash

  • Home
  • দিনের খবর
  • বায়ুদূষণে ‘শ্বাসরুদ্ধ’ জাতীয় রাজধানী, দিল্লির বহু এলাকায় বাতাসের গুণমান ফের ‘খারাপ’
Image

বায়ুদূষণে ‘শ্বাসরুদ্ধ’ জাতীয় রাজধানী, দিল্লির বহু এলাকায় বাতাসের গুণমান ফের ‘খারাপ’

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি রয়েছে খারাপের পর্যায়েই। বাতাসের গুণমান মঙ্গলবারও খারাপই থেকে গেল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির বেশির ভাগ জায়গায় বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা এআইকিউ) ছিল ‘খুব খারাপ’। সর্বোপরি, মঙ্গলবার রাজধানীর অধিকাংশ স্থানেই একিউআই ছিল ৩০০-র ঊর্ধ্বে।

এদিন সকালে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লির বহু এলাকা। দৃশ্যমানতাও নেমে আসে। ধোঁয়াশা ও বায়ুদূষণে ‘শ্বাসরুদ্ধ’ পরিস্থিতি জাতীয় রাজধানীতে, দূষণের কারণে প্রতিদিনই সকালের দিকে কষ্ট অনুভব করছেন দিল্লিবাসী। মঙ্গলবার ফের খারাপ হয়ে উঠেছে দিল্লির বাতাবরণ। এদিন সকালে দিল্লির আনন্দ বিহারে বাতাসের গুণগতমান ছিল ৩৪০, অশোক বিহারে ৩১২৫, আইটিও দিল্লিতে ৩০৭ ও জাহাঙ্গীরপুরীতে ৩৩২।

ঘড়ির কাঁটায় সকাল তখন সাতটা, তখনও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল শান্তিপথ এলাকা। সকাল ৭.১৫ মিনিট নাগাদ ইন্ডিয়া গেট চত্বর ছিল ধোঁয়াশার কবলে, সেখানে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। সকাল ৭.৪৪ মিনিট নাগাদ দিল্লির কালিন্দী কুঞ্জও ছিল দূষণের কবলে।

Releated Posts

এসসি-এসটি আইনের মামলায় বিজেপি বিধায়ক প্রীতম লোধীর ছেলে ‘পলাতক’ ঘোষিত, স্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি

গোয়ালিয়র, ১০ জুলাই (আইএএনএস) : তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দায়ের হওয়া একটি মামলায়…

ByBySandeep Biswas Jul 10, 2026

পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুধীর সিং

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার পাটনা হাইকোর্টের বিচারপতি সুধীর সিংকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছে। বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জনের বিরুদ্ধে নতুন পুলিশ অভিযোগ

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আয়োজিত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

সঠিক সময়ে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে কেন্দ্র: গিরিরাজ সিং

পাটনা, ১০ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরকে উপযুক্ত সময়ে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top