News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজধানীতে বাতাসের গুণগতমান ‘খারাপই’, বাইরে বেরোতে ‘ভয়’ পাচ্ছেন দিল্লিবাসী
Image

রাজধানীতে বাতাসের গুণগতমান ‘খারাপই’, বাইরে বেরোতে ‘ভয়’ পাচ্ছেন দিল্লিবাসী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান এখনও খারাপই। সোমবার সকালেও দিল্লির বাতাসের গুণগতমান ছিল খারাপের পর্যায়েই। কুয়াশা ও ধোঁয়াশার মধ্যেই ঘুম ভেঙেছে দিল্লিবাসীর, সকাল ৯টা পর্যন্ত ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লির নানা প্রান্ত। রাজধানী দিল্লিতে এখনই বাতাসের গুণগতমানের উন্নতি হবে না বলে মনে করা হচ্ছে।

দিল্লির কালিন্দী কুঞ্জ, আনন্দ বিহার প্রভৃতি এলাকা এদিন সকালে ছিল মাত্রাতিরিক্ত দূষণের কবলে। দিল্লিতে দূষণ এখন এতটাই বেশি যে, বারুর বাইরে বেরোতে ‘ভয়’ পাচ্ছেন দিল্লিবাসী। এদিন সকালে এক প্রাতঃভ্রমণকারী বলেছেন, “বাইরে বেরোনো এবং ভিতরে থাকাও কঠিন হয়ে পড়েছে, হার্টের সমস্যার কারণে হাঁটা জরুরী… দূষণের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে… বৃষ্টিপাত হলেও দূষণের কোনও পরিবর্তন হয়নি।”

Releated Posts

রাম মন্দিরের অনুদান বিতর্কে দেশজুড়ে কংগ্রেসের আন্দোলন জোরদার, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত ও ট্রাস্ট পুনর্গঠনের দাবি

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত আর্থিক অনিয়মের অভিযোগকে…

ByBySandeep Biswas Jul 10, 2026

এসসি-এসটি আইনের মামলায় বিজেপি বিধায়ক প্রীতম লোধীর ছেলে ‘পলাতক’ ঘোষিত, স্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি

গোয়ালিয়র, ১০ জুলাই (আইএএনএস) : তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দায়ের হওয়া একটি মামলায়…

ByBySandeep Biswas Jul 10, 2026

পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুধীর সিং

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার পাটনা হাইকোর্টের বিচারপতি সুধীর সিংকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছে। বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জনের বিরুদ্ধে নতুন পুলিশ অভিযোগ

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আয়োজিত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top