News Flash

  • Home
  • প্রধান খবর
  • উধাও শীতের আমেজ, দক্ষিণবঙ্গে বাড়ল রাতের তাপমাত্রা
Image

উধাও শীতের আমেজ, দক্ষিণবঙ্গে বাড়ল রাতের তাপমাত্রা

কলকাতা, ৩ ডিসেম্বর (হি.স.) : রবিবার নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘মিগজাউম’। যার জেরে কার্যত উধাও শীতের আমেজ। অনেকটাই বাড়ল রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ আগামী কয়েকদিন আর সেভাবে টের পাওয়া যাবে না। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘মিগজাউম’ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছনোর কথা। এর পর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর অথবা বিকেলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।

আবহাওয়াবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনামের মাঝামাঝি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার থাকার কথা। সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিবেগ হতে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে আগামী কয়েকদিন ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া হালকা বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top