News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Assembly Election Result 2023 : তেলেঙ্গানায় অনেক এগিয়ে কংগ্রেস, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপি জয়ের পথে, ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডির লড়াই
Image

Assembly Election Result 2023 : তেলেঙ্গানায় অনেক এগিয়ে কংগ্রেস, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপি জয়ের পথে, ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডির লড়াই

আগরতলা, ৩ ডিসেম্বর: চার রাজ্যে বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালেটের গণনা বিজেপি, কংগ্রেস এবং বিআরএসের কর্মীদের মধ্যে স্নায়ুর চাপ বেড়ে গেছে। তেলেঙ্গানায় বিআরএসকে টেক্কা দিয়ে কংগ্রেস অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপি ভাল সংখ্যক আসনে এগিয়ে গেছে। ছত্তিসগঢ়ে প্রাথমিক ফলাফল উঠানামা করছে। ওই রাজ্যে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। 

লোকসভা ভোটের আগে আজ সেমিফাইনাল, মানতে হবেই। অন্তত, রাজনৈতিক বিশ্লেষকদের তরজায় পাঁচ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে পারদ সেই মাত্রায় চড়িয়ে দিয়েছে। আজ ৪ রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে। বুথ ফেরত সমীক্ষায় ফলাফল নিয়ে সমগ্র দেশবাসী স্পষ্ট ছবি দেখতে পাননি। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতোই জয়ের দাবি করে চলেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং ছত্তিসগঢ়ে আজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। গণনা শুরু হয়ে গেছে। প্রথমেই পোস্টাল ব্যালটের গণনা চলছে।

২৩০ আসনের মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে ন্যূনতম ১১৬ আসনে জয়ী হতে হবে। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। ওই রাজ্যে এক কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে এ-বার ভোট হয়েছে ১৯৯টি আসনে। ১১৯ আসনের তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০। ৯০ আসনের ছত্তিসগঢ়ে ক্ষমতা দখলে ৪৬ আসনে জয় নিশ্চিত করতে হবে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top