ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। সামনেই রয়েছে অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকাদের জাতীয় স্তরের ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ। বিগত দিনের মতো এবারও জাতীয় আসরে অংশ নেবে ত্রিপুরা। তাই চূড়ান্ত দল গঠন করার লক্ষ্যে শনিবার আগরতলায় এনএসআরসিসিতে অনুষ্ঠিত হলো রাজ্য দল গঠনের লক্ষ্যে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত ওয়েট লিফটিং প্রতিযোগিতায় রাজ্যের সব কটি জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সকালে একদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যাগ্রত নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল স্পোর্টস বোর্ডের অধিকর্তাসহ আন্তর্জাতিক জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীর সহ আরো অনেকে। একদিনের এই প্রতিযোগিতা থেকেই জাতীয় আসলে অংশ নেওয়ার জন্য চূড়ান্ত রাজ্য দল গঠন করা হবে।

স্কুল গেমসের রাজ্যভিত্তিক ওয়েট লিফটিং প্রতিযোগিতা
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















