News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবিতে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে জনসভা
Image

বিভিন্ন দাবিতে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে জনসভা

তেলিয়ামুড়া,২ ডিসেম্বর: আসন্ন লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে বিদ্যুৎ এবং রেল পরিষেবা বেসরকারিকরণের বিরুদ্ধে ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হলো বিভিন্ন দাবি দাওয়ার সমর্থনে এক জনসভা। শনিবার এই সভার প্রথমেই এক লাল ঝাণ্ডার গর্জ্যমান মিছিল তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয়। 

লাল ঝান্ডার দীপ্তমান মিছিলটি  সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা অফিস থেকে শুরু করে তেলিয়ামুড়া শহর কাঁপিয়ে সভা স্থলে উপস্থিত হয়। তবে মিছিলের মধ্যে দেখার মত যে সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া নেতৃত্বদের সাথে প্রথম সারিতে না হেঁটে সাধারণ কর্মী সাধারনের সঙ্গে মিছিলের শেষ অংশে হাটে। পরবর্তী সময়ে তেলিয়ামুড়ার বাজারে জনসভা টি অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন সিপিআই এম পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

 সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমতিয়া এবং প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস। সভার শুরুতে বক্তব্য রাখেন হেমন্ত কুমার জমাতিয়া। আলোচনা করতে গিয়ে তিনি বলেন বর্তমানে রাজ্যের অবস্থা এই জায়গা গিয়ে দাঁড়িয়েছে যে খোদার যন্ত্রণায় মানুষকে সন্তান বিক্রি করতে হচ্ছে। এরপর আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top