News Flash

  • Home
  • প্রধান খবর
  • নরেন্দ্র মোদী সরকার রেলকে ধ্বংস করতে কোনও কিছু করতেই বাকি রাখেনি : মল্লিকার্জুন খাড়গে
Image

নরেন্দ্র মোদী সরকার রেলকে ধ্বংস করতে কোনও কিছু করতেই বাকি রাখেনি : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : নরেন্দ্র মোদী সরকার রেলকে ধ্বংস করতে কোনও কিছু করতেই বাকি রাখেনি, বলে শনিবার অভিযোগ করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি রেলের কর্মক্ষমতা নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার রেলের সাম্প্রতিক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশের পর কেন্দ্রকে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করে বলেন যে নরেন্দ্র মোদী সরকার রেলকে ধ্বংস করতে কোনও কিছু করতেই বাকি রাখেননি। তিনি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের সুরক্ষা, সুবিধা এবং ত্রাণের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে নতুন ট্রেনের উদ্বোধন ও লোকদেখানো বিষয়বস্তুর মাধ্যমে জনসংযোগ করেই মোদী কাটিয়ে দিচ্ছেন, বলেও এদিন অভিযোগ করেছেন খাড়গে।

খাড়গে শনিবার এক্স- পোস্ট করে লেখেন, রেলকে ধ্বংস করতে কোন কসরত ছাড়েনি মোদী সরকার! তিনি অভিযোগ করে বলেন, বালাসোরের মতো বড় রেল দুর্ঘটনার পরেও ‘কাবচ’ এমনকি এক কিলোমিটারও সুরক্ষার জন্য কোনো ব্যবস্থায় রেলের তরফ থেকে নেওয়া হয়নি। খাড়গে আরও দাবি করেছেন যে, এখন সাধারণ স্লিপার ক্লাস ট্রেনে ভ্রমণ করা খুব ব্যয়বহুল হয়ে উঠেছে এবং স্লিপার কোচের সংখ্যাও আগের থেকে কমানো হয়েছে । খাড়গে আরও অভিযোগ করেছেন যে এই বছর ১০ শতাংশেরও বেশি ট্রেন সময়সূচীর পিছনে চলে গিয়েছে। রেলের বাজেট বাতিল করে মোদী সরকার তাঁর জবাবদিহি থেকে দূরে সরে গেছেন। মোদীজি শুধু সাধুবাদ পাওয়ার জন্য সাদা রঙের ট্রেনের পতাকা উড়িয়ে পিআর স্টান্টে ব্যস্ত বলেও মোদীকে এদিন কটাক্ষ করেন খাড়গে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top