News Flash

  • Home
  • দেশ
  • বাংলার বাড়ি কেনা-বেচা করলে আইনি ব্যবস্থা নেবে কলকাতা পুরনিগম : ফিরহাদ হাকিম
Image

বাংলার বাড়ি কেনা-বেচা করলে আইনি ব্যবস্থা নেবে কলকাতা পুরনিগম : ফিরহাদ হাকিম

কলকাতা,২ ডিসেম্বর (হি.স.) : বাংলার বাড়ি প্রকল্পে তৈরি বাড়ি বিক্রি করলে বা কিনলে এবার আইনি ব্যবস্থা নেবে কলকাতা পুরনিগম। যেতে হতে পারে জেলেও। এই বাড়ি কেনা-বেচা দুই-ই সমান অপরাধ। এক অপরাধে উভয়ই তাই একই শাস্তি পাবে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এদিকে এমনও অভিযোগ আসছে, কেউ কেউ সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে পরে তা চড়া দামে বিক্রিও করে দিচ্ছেন। এদিন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সরকার থেকে বাংলার বাড়ি যাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাঁরা যদি সেই বাড়ি বিক্রি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেল পর্যন্ত হতে পারে। সরকারের দেওয়া সম্পত্তি কখনওই বিক্রি করা যাবে না। উত্তরাধিকার সূত্রে তা হস্তান্তর হবে। আর কেউ না থাকলে সেইসব সম্পত্তি সরকারের কাছে ফেরত আসবে।

শহরাঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য রাজ্য সরকারের প্রকল্প ‘বাংলার বাড়ি’। গ্রামের দিকে আবার ‘বাংলার আবাস যোজনা’র মাধ্যমে ঘর তৈরির কাজ হয়। এদিন ফিরহাদ জানান, বাংলার বাড়ি বিক্রি করা হচ্ছে এমন কিছু অভিযোগ উঠে এসেছে। তাঁর কথায়, গরিব মানুষের জন্য সরকার বাংলার বাড়ি তৈরি করছে। এই বাড়িগুলি কেউ বিক্রি করতে পারবেন না। করলে তা বেআইনি। আর তাঁদের কাছ থেকে যাঁরা কিনবেন তাঁদের টাকাও জলে যাবে। বাংলার বাড়ি কেনা কিংবা বিক্রি করা দুই-ই দণ্ডনীয় অপরাধ। এটা ১৫ বছরের জন্য লিজে দেওয়া হয়। যাঁরা কিনবেন বা বিক্রি করবেন, তাঁদের নিজের দায়িত্বে তা করতে হবে। কলকাতা পুরনিগম-সহ রাজ্যের সমস্ত সর্বত্রই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হচ্ছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top