News Flash

Image

কৈলাসহরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ ডিসেম্বর : আজ বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে আজ প্রতি বছরের ন্যায় জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক অ্যাওয়ারনেস রেলি অনুষ্ঠিত হয়েছে কৈলাসহরে। 

এই অ্যাওয়ারনেস রেলির মুখ্য উদ্দেশ্য হল রাজ্যে এইডস সংক্রমণ রুখতে জন সচেতনতা বৃদ্ধি করা বর্তমানে ঊনকোটি জেলায় বিগত বছরগুলির তুলনায় এ বছর এইডস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ।বিশেষ করে শিরা পথে মাদকদ্রব্য সেবন করার ফলে যুবসমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। 

এইডস সংক্রমণ তাই জন সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকের এই এওয়ারনেস রেলি করা হয়। আজকের এই অ্যাওয়ারনেস রেলিটি কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে থেকে শুরু হয়। কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে এসে মিলিত হয়।

 আজকের এই রেলিতে নেতৃত্ব দিয়েছেন চীফ মেডিকেল অফিসার শঙ্খ শুভ্র দেবনাথ, ডক্টর সন্দীপন ভট্টাচার্যী থেকে শুরু করে আরো অনেকে। আজকের এই রেলিতে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে আশা কর্মীরা অংশগ্রহণ করেছেন। 

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top