News Flash

  • Home
  • দিনের খবর
  • ডালখোলায় পথ দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের, জখম ২
Image

ডালখোলায় পথ দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের, জখম ২

ডালখোলা, ১ ডিসেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের ডালখোলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষকের । শুক্রবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুই বাইক আরোহী। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।

জানা গিয়েছে, মৃতের নাম অজিত মাহাতো। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। এদিন সকালে ডালখোলা থানার ভুররী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজনের উদ্যোগে ঘটনায় গুরুতর জখম হয় দুই বাইক আরোহী। তাঁদের উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে অন্যত্র রেফার করেন কর্ত্যব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজিত। দুর্ঘটনায় জখম অপর জন বিহারের বাইসি থানার চিড়াইয়া এলাকার বাসিন্দা মহম্মদ কানন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে হলে ধর্ষণের ঘটনা বাড়ে, মন্তব্য ঘিরে বিতর্ক; মৌলানা রশিদির পাশে এনসিপি-এসপি নেতা নাসিম সিদ্দিকি

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দেরিতে বিয়ে এবং ধর্ষণ প্রসঙ্গে…

ByBySandeep Biswas Jul 11, 2026

দাতিয়া উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিক্ষোভে উত্তাল বিজেপি, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী

দাতিয়া (মধ্যপ্রদেশ), ১১ জুলাই (আইএএনএস): দাতিয়া বিধানসভা উপনির্বাচনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বিক্ষোভ শনিবার ভোরে হিংসাত্মক…

ByByNews Desk Jul 11, 2026

ভিসার মেয়াদ শেষের পরও ভারতে থাকার অভিযোগ, কর্নাটকে পাকিস্তানি মহিলা ও ছেলেকে গ্রেফতার

চিক্কাবল্লাপুর (কর্নাটক), ১১ জুলাই (আইএএনএস): ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবৈধভাবে বসবাস এবং ভারতীয় পরিচয়পত্র সংগ্রহের অভিযোগে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top