News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সফরে আসছেন শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী মহারাজ
Image

রাজ্য সফরে আসছেন শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী মহারাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর : রাজ্যে আসছেন শ্রীমৎ উপাসকবন্ধু ব্রহ্মচারী মহারাজ। ত্রিপুরার বিভিন্ন জায়গায় আসবেন তিনি। মহারাজ রাজ্যে আসছেন আগামী ৩রা ডিসেম্বর রবিবার।  ১৭ই ডিসেম্বর পর্যন্ত তিনি রাজ্যের গোটা রাজ্যের বিভিন্ন জেলায় যাবেন। আগামী ৩ রা ডিসেম্বর তিনি আগরতলা আসবেন।  ৪ ও ৫ ডিসেম্বর তিনি তেলিয়ামুড়া সফরে যাবেন। সেখান থেকে চলে যাবেন অমরপুর। ৬ -৭ ডিসেম্বর  থাকবেন সেখানে।  ৮ – ৯ ডিসেম্বর থাকবেন উদয়পুরে। ১০ ডিসেম্বর দুপুরবেলায় রানীরবাজার ধর্মীয় অনুষ্ঠানে থাকবেন তিনি। এদিনই সন্ধাবেলা  শ্রীশ্রীমহানাম অঙ্গন, আগরতলায় উপস্থিত থাকবেন।

তারপরে ১১ ডিসেম্বর  যোগেন্দ্রনগর স্বর্গীয় রাখাল রায়ের বাসভবনে তিনি থাকবেন। সেখানে থেকে ১২ ও ১৩ ডিসেম্বর বিশালগড় থাকবেন। ১৫ ই ডিসেম্বর উপস্থিত থাকবেন শ্রীশ্রীমহানাম অঙ্গন, আগরতলায়। ১৬ই ডিসেম্বর সকালে ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে মেলাঘর। ঐ’ দিন সন্ধাবেলা শ্রীশ্রীমহানাম অঙ্গন, আগরতলায় উপস্থিত থাকবেন। ১৭ই ডিসেম্বরও তিনি শ্রীশ্রীমহানাম অঙ্গন, আগরতলায় উপস্থিত থাকবেন তিনি। আগামী ১৮ই ডিসেম্বর মহারাজ পুনরায় কলকাতা ফিরবেন।

উল্লেখ্য, প্রতিদিন উল্লেখিত স্থানে মহারাজ সকালে দীক্ষাদান করবেন ও সন্ধাবেলা ভাগবতী কথা পরিবেশন করবেন।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top