News Flash

  • Home
  • দেশ
  • নৌ বিমানবন্দরে রাহুল গান্ধীর বিমানের অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করেছে প্রতিরক্ষা মন্ত্রক : কংগ্রেস
Image

নৌ বিমানবন্দরে রাহুল গান্ধীর বিমানের অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করেছে প্রতিরক্ষা মন্ত্রক : কংগ্রেস

কোচি, ১ ডিসেম্বর (হি.স.) : প্রতিরক্ষা মন্ত্রক নৌ বিমানবন্দরে রাহুল গান্ধীর বিমানের অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করেছে বলে শুক্রবার অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেসের মোহাম্মদ শিয়াস শুক্রবার অভিযোগ করেছে যে প্রতিরক্ষা মন্ত্রক নৌ বিমানবন্দরে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে নিয়ে একটি বিমানের অবতরণের অনুমতি বাতিল করেছে।

এর্নাকুলাম ডিসিসির সভাপতি মোহাম্মদ শিয়াস অভিযোগ করেছেন, প্রতিরক্ষা মন্ত্রক প্রথমে নৌ সুবিধায় বিমানের অবতরণের অনুমতি দিয়েছিল, কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়। এর্নাকুলাম ডিসিসি সভাপতি মোহাম্মদ শিয়াস আরও অভিযোগ করেন, অবতরণের অনুমতি প্রত্যাহারের ফলে কান্নুর থেকে রাহুল গান্ধীকে বহনকারী বিমানটিকে নিকটবর্তী নেদুম্বাসেরিতে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (সিআইএএল)-এ পাঠানো হয়। রাহুল গান্ধী হয়রানির শিকার হন বলেও অভিযোগ ওঠে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top