News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষক নিয়োগ মামলায় ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই
Image

শিক্ষক নিয়োগ মামলায় ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই

কলকাতা, ১ ডিসেম্বর, (হি.স.): প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় শুক্রবার ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। বিচারক বললেন, এই মামলার আদি আছে, অন্ত নেই।

এ দিন বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় এই মামলায় ধৃত কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ, তাপস মণ্ডল, কৌশিক মাঝি এবং পার্থ সেনকে। শুনানিতে অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে আবেদনে জানান, চার্জশিট হওয়ার পরেও এই মামলার তদন্তই হয়ে চলেছে। তাহলে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হবে কবে? সিবিআই আইনজীবী সওয়াল করেন, তিনদিন আগেই জামিনের আবেদনের শুনানি হয়েছে, তাহলে একই আবেদন করা হচ্ছে কেন? এসব শুনেই বিচারক বলেন, এই মামলার আদি আছে, অন্ত নেই।

পালটা সিবিআইকে বিচারক রানা দাম প্রশ্ন করেন, বিচারপ্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছে কেন? অভিযুক্ত পার্থ সেনের আইনজীবী আদালতে জানান, ”কোনও প্রতিলিপি দেওয়া হচ্ছে না। চার্জশিটে কী আছে, আমরা দেখতে পাচ্ছি না।” সিবিআই আইনজীবী জানান, সব নথি দেওয়া হয়েছে।

তা শুনে বিচারকের আরও প্রশ্ন, ”৪০টি নথি দেওয়া হয়েছে? কোন ভাষায় বোঝাব আপনাকে? চেষ্টা করুন কোর্টকে সাহায্য করতে। আদালতকে বিরক্ত করবেন না। আগামী দিনের মধ্যে আদালতে সব নথি জমা করতে হবে। আদালত ঠিক করবে কাকে কোন নথি সরবরাহ করা হবে।” মামলার পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর।

এদিন কুন্তলের জামিনের আবেদনের শুনানিতে বিচারক তাঁর উদ্দেশে প্রশ্ন করেন, জামিন নিয়ে কি আপনি আশাবাদী? কুন্তলের উত্তর, ”বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। এক কথা বলে আসছি, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।”

পাশাপাশি এদিন, ধৃত তাপস মণ্ডল, কৌশিক মাজি এবং পার্থ সেন জামিনের আবেদন করেন আদালতে। আদালতের নির্দেশে আগামী ৫ ডিসেম্বর ধৃত তাঁদের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ধার্য করা হয়েছে। ওইদিন মামলার পরবর্তী শুনানি। এছাড়া সমস্ত নথি সিবিআইকে জমা দিতে হবে।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top