News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজস্থান এবং মধ্যপ্রদেশে ভাজপা সরকার গঠন করবে, বাকি তিনটি রাজ্যেও বিজেপির ভোটের হার বাড়বে: রাজীব ভট্টাচার্য
Image

রাজস্থান এবং মধ্যপ্রদেশে ভাজপা সরকার গঠন করবে, বাকি তিনটি রাজ্যেও বিজেপির ভোটের হার বাড়বে: রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১ ডিসেম্বর : পাঁচ রাজ্যের নির্বাচনে ভালো ফলাফল করবে বিজেপি। আজ এক দলীয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।  তিনি আশা ব্যক্ত করেন রাজস্থান এবং মধ্যপ্রদেশে ভাজপা সরকার গঠন করবে। বাকি তিনটি রাজ্যেও বিজেপির ভোটের হার বাড়বে। কারণ ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা রয়েছে। মানুষ দুহাত তুলে সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টিকে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যে লোকসভার দুটি আসন যাতে কোনোভাবেই হাত ছাড়া না হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে দল।

শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরহিত্যে এক বৈঠকের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা ও মন্ডল সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এদিনের বৈঠক।
 প্রদেশ সভাপতি জানান, দুর্গাপূজার পর জেলা ও মন্ডল সভাপতিদের নিয়ে এদিনের বৈঠক হয়েছে। বিশেষ করে আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে সংগঠন কাজ করবে সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এদিন।

এদিনের বৈঠকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের বিজেপি দলের সমর্থিত কাউন্সিলাররা উপস্থিত  ছিলেন।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top