News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশায় আসক্ত এক যুবককে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দিল জনতা 
Image

নেশায় আসক্ত এক যুবককে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দিল জনতা 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ ডিসেম্বর : কৈলাসহর ভগবাননগর ২ নং ওয়ার্ড এলাকায় এক চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। প্রাপ্ত সংবাদে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা আজাদ আলীর বাড়ি থেকে গত মাসের ২৫ তারিখ রাত্রিবেলা একটি কোদাল, একটি বাইসাইকেল সহ বেশ কিছু কাপড় চুরি হয়ে যায়। উনার বাড়ি থেকে উনি অনেক খোঁজাখুঁজি করার পর উনার জিনিসগুলি খুঁজে না পেয়ে একপ্রকার চিন্তিত হয়ে পড়েন আজাদ আলী। গত মাসের ২৭ তারিখ উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। 

আজ দুপুর বেলা ভগবাননগর ২ নং ওয়ার্ড এলাকায় একটি যুবক নেশা সেবন করতে এসেছিল। আর তা দেখে এলাকাবাসীদের সন্দেহ জাগে তাকে জিজ্ঞাসা করা হলে সে কোন সদুত্তর দিতে পারে না। 

এরপর আজাদ আলী তাকে জিজ্ঞাসা করে যে সেদিন তুমি আমার বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছো। তখন সে এক প্রকার স্বীকার করে যে সেদিন সে আজাদ আলীর বাড়িতে চুড়িকান্ড সংগঠিত করেছিল। তারপর তাকে একটি গাছে বেধে উত্তেজিত এলাকাবাসীরা উত্তম মধ্যম দেয়। খবর পাঠায় কৈলাসহর থানায়।

 ঘটনাস্থলে  কৈলাসহর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকটিকে উদ্ধার করে।  বর্তমানে সে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে তার বাড়ি সায়দাবাড়ি এলাকায়। তার নাম সমীর। সে বিভিন্ন ধরনের নেশা সেবন করে বলেও স্থানীয়দের কাছ থেকে জানা যায।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top