News Flash

  • Home
  • দিনের খবর
  • বিকশিত ভারত সংকল্প যাত্রায় মহিলাদের অংশগ্রহণ সকলের জন্য অনুপ্রেরণা : প্রধানমন্ত্রী
Image

বিকশিত ভারত সংকল্প যাত্রায় মহিলাদের অংশগ্রহণ সকলের জন্য অনুপ্রেরণা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.) : বিকশিত ভারত সংকল্প যাত্রায় মহিলাদের অংশগ্রহণে খুশি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাপ্রাপকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারত সংকল্প যাত্রায় মহিলাদের অংশগ্রহণ সকলের জন্য অনুপ্রেরণা।

প্রধানমন্ত্রী যোগ করেছেন, “আমরা যখন গ্রামে কৃষিকাজের জন্য ড্রোন ব্যবহার করার কথা বলি, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু মহিলারা প্রমাণ করেছেন, ড্রোন যখন কৃষিতে ব্যবহৃত হয়, তখন নারীর ক্ষমতায়নের উদাহরণ হিসেবেও আবির্ভূত হয়।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সমস্ত সুযোগ-সুবিধা উদ্দিষ্ট সুবিধাভোগীদের কাছে পৌঁছতে হবে। সরকারি নীতি সাংসদদের পোস্টার করার জন্য নয়। আমার জন্য, খরচ করা প্রতিটি অর্থ তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছনো উচিত। সংকল্প যাত্রার পিছনে আমার লক্ষ্য হল, যারা ইতিমধ্যে আমাদের প্রকল্পগুলি থেকে উপকৃত হয়েছেন তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে জানা এবং কাদের আরও অন্তর্ভুক্ত করা দরকার তা জানা। মোদীর গ্যারান্টি থেকে প্রত্যেকেরই লাভবান হওয়া উচিত।”

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top