News Flash

  • Home
  • দেশ
  • ক্ষমতার বাসনা নিয়ে নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করছে বর্তমান কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী মোদী
Image

ক্ষমতার বাসনা নিয়ে নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করছে বর্তমান কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): ক্ষমতার বাসনা নিয়ে নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের সরকার হতাশার পরিস্থিতি বদলে দিয়েছে। দেশে এখন যে সরকার আছে, সেই সরকার জনগণকে ভগবান মনে করে।” দেশজুড়ে চলা বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাপ্রাপকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভার্চুয়ালি মতবিনিময় করেন। এই যাত্রার লক্ষ্য – কেন্দ্রের বৃহৎ উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা নির্দিষ্ট মানুষদের কাছে ঠিক সময়ে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করা। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী “ড্রোন দিদি” প্রকল্পেরও সূচনা করেন। পাশাপাশি জন ঔষধি কেন্দ্রের সংখ্যা ১০ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “মোদী যে কাজ করেছে তার সাক্ষ্য জনগণ। আমাদের সরকার আগের সরকার ও জনগণের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা পূরণ হয়েছে। জনগণের কল্যাণ আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা এখানে মানুষের সেবা করতে এসেছি, তাদের শাসন করতে নয়।” মোদী বলেছেন, “বিকশিত ভারতের সংকল্প ৪টি অমৃত স্তম্ভের উপর নির্ভরশীল। এগুলি অমৃত স্তম্ভগুলি হল – আমাদের নারী শক্তি, আমাদের যুব শক্তি, আমাদের কৃষক এবং আমাদের দরিদ্র পরিবার।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জনগণ যেভাবে ‘বিকশিত ভারত রথ’-কে স্বাগত জানাচ্ছেন, রথ নিয়ে হাঁটছেন। যেভাবে যুব ও সমাজের প্রতিটি স্তরের মানুষ যোগ দিচ্ছেন বিকশিত ভারত যাত্রায়, তিনি অনুপ্রেরণাদায়ক। সবাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের গ্রামের গল্প আপলোড করছেন। কিন্তু আপনাদের অবশ্যই নমো অ্যাপে এই গল্পগুলি আপলোড করতে হবে, কারণ আমি প্রতিদিন নমো অ্যাপে এই কার্যকলাপগুলি দেখি।”

Releated Posts

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026

গাজিয়াবাদে ২১ কেজি গাঁজা-সহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top