News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের আয় আগের তুলনায় অনেক বেড়েছে : সুশান্ত
Image

ত্রিপুরায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের আয় আগের তুলনায় অনেক বেড়েছে : সুশান্ত

আগরতলা, ৩০ নভেম্বর : ত্রিপুরায় রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের আয় আগের তুলনায় অনেক বেড়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর করার কাজ করছে। আজ জিরানীয়া মহকুমার অধীন বেলবাড়িতে নতুন বেলবাড়ি কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক কার্যালয়ের শুভ দ্বারোদঘাটনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, ত্রিপুরা রাজ্যের কৃষক বন্ধুদের বিভিন্ন সমস্যার সমাধান করে তাঁদের আর্থ-সামাজিক মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। রাজ্যের গড় অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ৩৬ শতাংশ কৃষি থেকে আসে।

তাঁর কথায় , ত্রিপুরায় আমাদের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের আয় আগের তুলনায় অনেক বেড়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর করার কাজ করছে। রাজ্যের প্রায় আড়াই লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মাননিধি যোজনায় বছরে ৬ (ছয়) হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন।

এদিন তিনি আরও বলেন , রাজ্যের বিভিন্ন জায়গায় কৃষক পরামর্শ কেন্দ্র স্থাপন, কৃষক বন্ধুদের কাছ থেকে সহায়ক মূল্যে ধানক্রয় ও কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে কৃষকদের রোজগার বৃদ্ধি পাচ্ছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top