News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণে-তে পৌঁছলেন রাষ্ট্রপতি, মহারাষ্ট্রে দ্রৌপদী মুর্মু ৪-দিনের সফর শুরু
Image

পুণে-তে পৌঁছলেন রাষ্ট্রপতি, মহারাষ্ট্রে দ্রৌপদী মুর্মু ৪-দিনের সফর শুরু

পুণে, ২৯ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ দিনের সফরে মহারাষ্ট্রে পৌঁছেছেন। বুধবার পুণে-তে পৌঁছলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস। পুণের কাছে লোনাভালায় কৈবল্যধাম আয়োজিত তাদের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ‘বিদ্যালয়ে যোগা’ সংক্রান্ত এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যায় খাড়কওয়াসলায় ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজে শ্রীমতি মুর্মু উপস্থিত থাকবেন।

আগামীকাল সেখানে ন্যাশনাল ডিফেন্স একাডমির ১৪৫-তম কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। পঞ্চম ব্যাটেলিয়ানের নতুন ভবনের শিলান্যাস করবেন রাষ্ট্রপতি। আগামী শুক্রবার রাষ্ট্রপতি পুণের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজকে প্রেসিডেন্টস কালার প্রদান করবেন। এর পাশাপাশি রাষ্ট্রপতির একগুচ্ছ কর্মসূচি রয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top