News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি বিরোধী দলনেতার
Image

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ২৮ নভেম্বর: অগ্নিকাণ্ডে বটতলা বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আজ বটতলা বাজার পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন তিনি।

প্রসঙ্গত, রবিবার গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে বটতলা বাজারে। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় দেড়শ সবজির দোকান। এছাড়াও ১৫ থেকে ২০টি মুদির দোকান সহ অন্যান্য দোকানও এই অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রাত আনুমানিক প্রায় ১টা নাগাদ এই অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। 

আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিন তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন। তিনি রাজ্য সরকারের কাছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য দাবি জানিয়েছেন।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top