News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানার ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন সোনিয়া গান্ধীর
Image

তেলেঙ্গানার ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন সোনিয়া গান্ধীর

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : একটি ভিডিওবার্তার মাধ্যমে মঙ্গলবার সোনিয়া গান্ধী তেলেঙ্গানার ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যাতে তিনি তেলেঙ্গানার ভোটারদের কংগ্রেস পার্টিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। সোনিয়া তাঁর বার্তায় বলেন, “আমি তেলেঙ্গানায় আমার ভাই, বোন, ছেলে ও মেয়েকে পরিবর্তনের পক্ষে ভোট দিতে অনুরোধ করছি।”তেলেঙ্গানা রাজ্যের নির্বাচনী প্রচার মঙ্গলবার পর্যন্ত হয়ে শেষ হবে। তেলেঙ্গানায় ভোট অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। ভিডিওর মাধ্যমে সোনিয়া গান্ধী তেলেঙ্গানার মানুষের কাছে পৌঁছোতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, তিনি “আম্মা হিসাবে যে ভালবাসা এবং সম্মান পেয়েছি তারজন্য আমি কৃতজ্ঞ ”। তেলেঙ্গানার স্বপ্ন পূরণের জন্য একটি সৎ সরকারকে ভোট দিন।

তেলেঙ্গানা ২০১৪ সালে একটি নতুন রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছিল। দীর্ঘদিনের দাবি পূরণ করে তৎকালীন কংগ্রেস সরকার তেলেঙ্গানাকে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করেছিল। রাজ্যে প্রথম সরকার গঠন করে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি) একটি পৃথক তেলেঙ্গানা রাজ্যের জন্য আন্দোলন করছিল। ২০১৮ সালেও এই একই দল ক্ষমতায় ফিরে আসে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top