News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর দেওয়ান পাশাস্থিত নবনির্মিত রামকৃষ্ণ মন্দিরের  দ্বার উদঘাটন উপলক্ষ্যে তিন দিবসীয় অনুষ্ঠান সম্পন্ন আজ 
Image

ধর্মনগর দেওয়ান পাশাস্থিত নবনির্মিত রামকৃষ্ণ মন্দিরের  দ্বার উদঘাটন উপলক্ষ্যে তিন দিবসীয় অনুষ্ঠান সম্পন্ন আজ 

ধর্মনগর, ২৮ নভেম্বর: ২৬ শে নভেম্বর রবিবার ধর্মনগর দেওয়ানপাশাস্তিত রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত রামকৃষ্ণ মন্দিরের  দ্বার উদঘাটন উপলক্ষ্যে তিন দিবসীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ  মঙ্গলবার। 

  রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে নভেম্বর সকালে ঠাকুরের বিশেষ পূজা, চণ্ডীপাঠ ও হোমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছিল। 

এরপর থেকে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মন্দির প্রাঙ্গণে। প্রতিদিন আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ধর্মসভা সহ নানা ভক্তিমূলক অনুষ্ঠান । আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে  স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে মোট ৩৩ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন । এর মধ্যে রয়েছেন চারজন মহিলা। রক্তদান শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ অমিত দাস । 

এছাড়াও এই   তিন দিবসীয় দ্বারোদঘাটন অনুষ্ঠানে প্রতিদিন স্বামী দিব্যানন্দজি মহারাজ কর্তৃক দীক্ষা দান পর্ব সম্পাদিত হয়েছে। ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি  সম্পাদক চম্পু সোম জানিয়েছেন তিন দিনের এই দীক্ষা  গ্রহন পর্বে প্রায় ৩০০  শতাধিক নবীন ভক্ত ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top