News Flash

  • Home
  • দিনের খবর
  • সংবিধানের অবমাননার অভিযোগে গ্রেফতার গ্রেটার নয়ডার যুবক
Image

সংবিধানের অবমাননার অভিযোগে গ্রেফতার গ্রেটার নয়ডার যুবক

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি. স.) সোশাল মিডিয়ায় ভারতীয় সংবিধান নিয়ে বিভ্রান্তিকর পোস্ট করে গ্রেফতার হলেন যুবক । সংবিধানের অবমাননার অভিযোগে গ্রেটার নয়ডার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ । উল্লেখ্য, রবিবার ছিল সংবিধান দিবস । সেদিনই ওই পোস্ট করেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর একুশের ওই অভিযুক্তের নাম ভানু আলিয়াস জিয়াস। তিনি গ্রেটার নয়ডা সংলগ্ন বিসাহাদা গ্রামের বাসিন্দা। স্থানীয় জার্চা থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করে পুলিশ। পরে যুবককে গ্রেপ্তার করা হয়। ৩৫৪ (ইচ্ছাকৃতভাবে এলাকার শান্তিভঙ্গের চেষ্টা) এবং ৬৭ (তথ্য প্রযুক্তি আইন) ধারায় মামলা দায়ের হয়েছে ভানুর বিরুদ্ধে।

জার্চা থানার পুলিশ আধিকারিক সুনীল কুমার জানান, রবিবার সোশাল মিডিয়ায় সংবিধান নিয়ে অবমাননার পোস্ট করেন অভিযুক্ত। ওই পোস্ট ভাইরাল হয়। অনেকেই যার বিরোধীতা করেন। বেকার যুবক কোন উদ্দেশ্যে এই কাজ করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। টানা জেরা করা হচ্ছে ভানু আলিয়াস জিয়াসকে। আজ বা কালের মধ্যেই তাঁকে আদালতে পেশ করা হবে।

Releated Posts

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top