News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  সংবিধান দিবসে কল্যাণপুরে বাবাসাহেব আম্বেদকরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন
Image

 সংবিধান দিবসে কল্যাণপুরে বাবাসাহেব আম্বেদকরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৬ নভেম্বর : যথাযোগ্য মর্যাদায় কল্যাণপুর ব্লকের মিলনায়তনে রবিবার সংবিধান দিবস পালিত হয়েছে। একই সাথে সংবিধান প্রণেতা ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের একটি পূর্ণাবয়ব মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে এদিন।
এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদ এর সভাধিপতি জয়দেব দেববর্মা, কল্যাণপুর ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, জিলা পরিষদের সহ সভাধিপতি হরি শংকর পাল, সমাজ কর্মী জীবন দেবনাথ,পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাজীব পাল, জলি বর্মন প্রমুখ। অনুষ্ঠানে সভাপত্বিত করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ।

বিধায়ক পিনাকী দাস চৌধুরী তার বক্তব্যে বলেন, সব জাতির মানুষকে সম্মান জানিয়ে দেশের সংবিধান লেখা হয়েছিল। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের গনপরিষদে সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে সেটি কার্যকর করা হয়। তাই ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। তিনি আক্ষেপের সুরে বলেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার আগে কল্যাণপুরে আগের সরকার কোন ভারতীয় মনীষীর মূর্তি স্থাপন করেনি। তিনি বলেন কিছু দিন পূর্বে কল্যাণপুর স্কুলের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করা হয়। আর রবিবার স্থাপিত হলো আহমেদকরের পূর্ণাবয়ব মূর্তি। তিনি এজন্য ব্লক প্রশাসন সহ ব্লকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top