ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। হারলো ত্রিপুরা। দ্বিতীয় ম্যাচেও। সিকিমের বিরুদ্ধে। জাতীয় সিনিয়র মহিলাদের ফুটবলে। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬-০ গেলো। অথচ ব্যাঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে এদিন শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো ত্রিপুরা। দু-দুটি সহজ সুযোগ শ্রেয়া দেব এবং মৌসুসী ওরাং নষ্ট করে চাপে ফেলে দিয়েছিলো দলকে। আর তাতেই ‘কাল’ হয়। খেলা শেষে ত্রিপুরার কোচ সুজিত ঘোষ বলেন,”অনেক উন্নতি করেছে বিপক্ষ দল। তবে শুরুতেই যদি আমরা গোল পেয়ে যেতাম তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় গোটা দল চাপে পড়ে গিয়েছিলো। আর তাতেই পরাজয়”। প্রথমার্ধে ত্রিপুরা ২-০ গোল পিছিয়ে ছিলো। ২৭ নভেম্বর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ অসম। ব্যাঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে ওই দিন সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি।

জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে সিকিমের কাছেও হারলো ত্রিপুরা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















