News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রাজস্থানে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শচীন পাইলট, বললেন মানুষের আবেগ কংগ্রেসের পাশে
Image

রাজস্থানে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শচীন পাইলট, বললেন মানুষের আবেগ কংগ্রেসের পাশে

জয়পুর, ২৫ নভেম্বর (হি.স.): রাজস্থানে কংগ্রেসের জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা শচীন পাইলট। শনিবার ভোটের সকালে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, জনগণের ভাবাবেগ কংগ্রেসের সঙ্গে রয়েছে। টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাইলট। এদিন সকালে ভোট দেওয়ার আগে জয়পুরের বালাজি মন্দিরে পূজার্চনা করেছেন পাইলট। তারপর জয়পুরের সিভিল লাইন এলাকায় একটি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

জয়পুরে ভোট দেওয়ার পর কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, “আমি আশা করি মানুষ নিজেদের ভোটের অধিকার ব্যবহার করবেন। আমি আশা করছি, আগামী ৫ বছরে রাজ্যের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি দেখে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে। জনগণ পরম্পরা বদলাতে চায় (বিকল্পভাবে সরকার বদলাতে)। জনগণের আবেগ কংগ্রেসের সঙ্গে রয়েছে।”

Releated Posts

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026

বহিরাগত হুমকির জন্য প্রশিক্ষণ, এই হামলা ছিল ভিতর থেকেই: স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী

মুম্বই, ৫ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাই বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী টিনা গোস্বামী বলেছেন, সহ-পাইলটের হামলার মুখে…

ByByNews Desk Oct 5, 2026

মমতার চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় ৩ চিকিৎসককে আইনি নোটিস

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় রোগী-চিকিৎসক গোপনীয়তা লঙ্ঘনের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top