News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রাজস্থানে সকাল ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পোলিং এজেন্টের
Image

রাজস্থানে সকাল ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পোলিং এজেন্টের

জয়পুর ,২৫ নভেম্বর: ভোটগ্রহণ চলছে মরুরাজ্য রাজস্থানে। সকাল ১১টা পর্যন্ত রাজস্থানের বিধানসভা নির্বাচনে ভোটের হার ২৫ শতাংশ। রাজ্যে ২০০টি বিধানসভা আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোট গ্রহণ চলছে।

মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ হেভিওয়েট নেতা মন্ত্রীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ এক্স বার্তায় রাজস্থানে সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন।

এদিকে মরুরাজ্যে ভোটের শুরুতেই বিষাদের ছায়া দেখা গিয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের জনৈক আধিকারিক জানিয়েছেন, সুমেরপুর বিধানসভা কেন্দ্রে ৪৭ নং বুথে পোলিং এজেন্ট শান্তি লাল হঠাৎ ভোট কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। চিকিৎসকদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

আজ রাজস্থানে ২০০ বিধানসভা আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে করমপুর বিধানসভা আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top