News Flash

  • Home
  • দিনের খবর
  • বানিজ্য সম্মেলনের নিট ফল শূন্য, মন্তব্য দিলীপ ঘোষের
Image

বানিজ্য সম্মেলনের নিট ফল শূন্য, মন্তব্য দিলীপ ঘোষের

কলকাতা, ২৩ নভেম্বর, (হি.স.): ৩ লাখ ৭৬ হাজার ২৮৮ কোটি। সপ্তমবারের বাণিজ্য সম্মেলনে রাজ্যের প্রাপ্তি এটাই। দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে বিরোধীদের কটাক্ষ, ‘এই সম্মেলনের নিট ফল শূন্য।’ শুধু এবার নয়, টানা সাত বার এই শিল্প সম্মেলন করার পরেও রাজ্যের কোনও লাভ হয়নি। এমনটাই মত বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই এই শিল্প সম্মেলন যে আদতে বর্তমান রাজ্য সরকারের ‘ব্যর্থ প্রচেষ্টা ‘ সেদিকেই ইঙ্গিত করেন তিনি।

দিলীপবাবু বলেন, ‘এর আগে যে ৭ বার সম্মেলন হয়েছে তার নেট ফল তো কিছু দেখতে পাচ্ছি না। উনি দুটি কুমির ছানা বারবার দেখান। তাজপুর বন্দর এবং দেউচা পাঁচামি। এখনও টেন্ডার পাল্টানো হচ্ছে। আদানি হাত তুলে নিয়েছে। আর কি কেউ করবে?’

প্রসঙ্গত, তাজপুর বন্দর নিয়ে নতুন করে জলঘোলা তৈরি হয়েছে। এই সম্মেলনেই

তাজপুর নিয়ে নতুন দরপত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরেই বন্দরের কাজের অগ্রগতি নিয়ে তৈরি হয়েছে সংশয়।

শিল্প সম্মেলনের আয়োজন করা হলেও একের পর এক গুলি, বোমাবাজির ঘটনা ঘটে চলেছে রাজ্যে। আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। ভিন রাজ্য বা দেশের প্রতিনিধিদের সামনে যেটা অস্বস্তিকর বলেই ধারণা দিলীপবাবুর। তিনি বলেন, ‘এ রাজ্যে জীবন ও সম্পত্তির কোনও নিশ্চয়তা নেই। সেখানে শিল্প সম্মলেন করে কী হবে? কে আসবে রাজ্যে? আগে ভাবমূর্তি ঠিক করুক সরকার।’

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top