News Flash

  • Home
  • দিনের খবর
  • সভা করতে চাইলে গণতান্ত্রিক দেশে কাউকে আটকানো যায় না, মন্তব্য দিলীপের
Image

সভা করতে চাইলে গণতান্ত্রিক দেশে কাউকে আটকানো যায় না, মন্তব্য দিলীপের

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): “কেউ সভা করতে চাইলে আটকাতে চেষ্টা করেন ও কোর্টে গিয়ে হেরে যান। এভাবে গণতান্ত্রিক দেশে কাউকে আটকানো যায় না।”

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকের কাছে এই মন্তব্য করেন। আগামী ২৯ নভেম্ভর বিশাল সমাবেশের আয়োজন করা হতে চলেছে রাজ্য বিজেপির তরফে। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। তবে এই সভার ভবিষ্যৎ এখন আদালতের হাতে। সভা বাতিলের দাবিতে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য।

দিলীপবাবুর মতে, ‘রাজ্য ভাবছে সভা আটকে বিজেপি কে আটকাবে। এভাবে বিজেপিকে আটকানো যায় না।’

এই সমাবেশের ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে এই সভা হবেই। তারিখ পিছলেও সভার আয়োজন নিশ্চিত ভাবে করা হবে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top