News Flash

  • Home
  • দিনের খবর
  • “আমাকে দুটো পোস্ট কেন দিয়েছে জানি না”, মন্তব্য মমতার
Image

“আমাকে দুটো পোস্ট কেন দিয়েছে জানি না”, মন্তব্য মমতার

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): “আমাকে দুটো পোস্ট কেন দিয়েছে জানি না”। দলে কূর্সিহারা ক্ষুব্ধদের বাগে আনতে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের ব্লক স্তরে কয়েকমাস আগেই বিরাট রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। পুরনো যাঁরা পদ থেকে বাদ পড়েছেন, তাঁদের অনেকেই ক্ষুব্ধ। তার আঁচ বিভিন্ন জেলায় প্রকাশ্যেই আসছে। তাঁদের দলের কাজে যুক্ত থাকার কথা জানান তিনি।

সেই বক্তব্য রাখতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, ‘আমাকে দুটো পোস্ট দিয়েছ, কেন দিয়েছে জানি না। আমাকে বলেছিলাম একটা পোস্ট দাও।’ তিনি জানান, ‘দলে আমরা নীতি চালু করছি। সেই কারণেই অনেকে বাদ পড়ছেন।’

তিনি বলেন, নিয়ম চালু করা হয়েছে। সেই কারণে অনেক ব্লক সভাপতিকে পরিবর্তন করা হয়েছে। তবে তিনি নিজে দুটি পদে রয়েছেন কেন? মঞ্চ থেকেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, দলে এক ব্যাক্তি এক পদ ঘোষণার ব্যাপারে আগেই জানিয়েছিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে দলের একাংশ জোর প্রচার করে এই নীতি চালু করলেও পরবর্তীকালে দলের আরেকাংশের আপত্তিতে বিষয়টি স্তিমিত হয়ে যায়।

বৃহস্পতিবারের সমাবেশ থেকে ফের সেই ইস্যু তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী, পদাধিকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলবো তবে কাজ করবেন, অভিষেক বললো তবে কাজ করবেন, সেরকম না! এটা নিজেদের দায়িত্ব।’ অনেক জায়গায় ব্লক স্তরে পরিবর্তন হয়েছে, তিনি ভাবছেন হারিয়ে গেলেন তা নয়।’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top