News Flash

  • Home
  • দেশ
  • নাম না করে রাজ্যপালকে একহাত মমতার
Image

নাম না করে রাজ্যপালকে একহাত মমতার

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে নাম না করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একহাত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, “বড় বড় রাজবাড়িগুলিতে জমিদাররা বসে আছেন। সুপ্রিম কোর্টের কথা পর্যন্ত শুনছে না। সুপ্রিম কোর্ট বলে দিল, মুখ্যমন্ত্রী রাজ্যপাল বসে যদি তালিকা ঠিক করে আমাদের কোনও অসুবিধা নেই। আমি তো গিয়েছিলাম কথা বলতে। তারপরই নোট পাঠিয়ে দিলেন সব বিচারাধীন!

কোর্টের নামেও মিথ্যা কথা বলছেন? কে আপনারা? বিজেপির মনোনীত ছাড়া আর কিছু নয়? সরকারি টাকায় খাবেন, সরকারি টাকায় ঘুরবেন, সরকারি টাকায় পুরস্কার দেবেন, সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন। কালারফুল লাইফ লিড করবেন। আর একটা বিল আমরা পাশ করতে পারি না। একটা বিল পাশ করেন না।”

প্রসঙ্গত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। শেষ বার মামলাটি শুনানির জন্য যখন উঠেছিল, তখন সুপ্রিম কোর্ট বলেছিল, আর কত দিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্যেরা থাকবেন? স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। এর পরেই নবান্নের তরফে রাজ্যপালকে জানানো হয়, আলোচনার মাধ্যমে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি মিটিয়ে নেওয়া হোক। কয়েক দিন পর রাজ্যপালের তরফে আবার নবান্নকে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, সুপ্রিম কোর্ট যে বলেছে উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা করতে, তা তাদের অর্ডার কপিতে লেখা নেই। তা হলে কেন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করা হবে!

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভোপালে কংগ্রেসের বিক্ষোভ, দিগ্বিজয় সিং-সহ একাধিক নেতা আটক

ভোপাল, ৩০ মে (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে শনিবার ভোপালে বিক্ষোভ…

ByBySandeep Biswas May 30, 2026

৩ জুন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডি.কে. শিবকুমার, অনুষ্ঠান হবে সাদামাটা

বেঙ্গালুরু, ৩০ মে (আইএএনএস): কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি (কেপিসিসি) শনিবার ঘোষণা করেছে যে কেপিসিসি সভাপতি ডি.কে. শিবকুমার আগামী…

ByByNews Desk May 30, 2026

টাটা গোষ্ঠী আবার বাংলায় বিনিয়োগ নিয়ে ফিরবে, দাবি রাজ্য বিজেপি সভাপতির

কলকাতা, ৩০ মে (আইএএনএস): টাটা গোষ্ঠী নতুন বিনিয়োগ প্রস্তাব নিয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরবে বলে দাবি করলেন রাজ্য বিজেপি…

ByByNews Desk May 30, 2026

‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান, প্রয়োজনে ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য প্রস্তুত তিন বাহিনী: সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী

পুনে, ৩০ মে (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান রয়েছে এবং…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top