News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বৃহস্পতিবার হাইলাকান্দি নিতাইনগর ও গাংপার-ধুমকর জিপিতে বিকাশ ভারত সংকল্প যাত্রার ভিডিও প্রদর্শনী
Image

বৃহস্পতিবার হাইলাকান্দি নিতাইনগর ও গাংপার-ধুমকর জিপিতে বিকাশ ভারত সংকল্প যাত্রার ভিডিও প্রদর্শনী

হাইলাকান্দি (অসম) ২২ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল জনসারণের কাছে তুলে ধরার অঙ্গ হিসাবে বৃহস্পতিবার হাইলাকান্দির নিতাইনগর জিপি এবং গাংপার-ধুমকর জিপিতে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় নিতাই নগর জিপি কার্যালয় এবং বেলা দেড়টায় গাংপার-ধুমকর জিপির বোয়ালিপারে অবস্থিত বি এড কলেজে এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত থাকবেন।

এদিকে জেলায় এই বিকাশ ভারত সংকল্প যাত্রার অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার ভারতীয় রাজস্ব সেবার প্রবীণ আধিকারিক টি রউমুন পেইতেকে প্রভারি অফিসার হিসেবে নিযুক্ত করেছেন। তিনি বুধবার সন্ধ্যায় হাইলাকান্দি জেলা আয়ুত্তের সভাকক্ষে জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে জেলায় সংকল্প যাত্রার অগ্রগতি খতিয়ে দেখতে এক সভায় মিলিত হন। তিনি সব বিভাগকে তাদের সাফল্যের পাশাপাশি বিভাগীয় স্পট কর্মতৎপরতা প্রতিটি জিপির বিকাশ ভারত সংকল্প যাত্রার প্রদর্শনীতে উপস্থাপন করতে বলেন। সভায় ডিডিসি অ্যালডার্ড ফারহীন এবং জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা সহ সব উন্নয়ন খন্ডের বিডিওরা অংশ নেন। সভায় প্রভারি পেইতে বিকাশ ভারত সংকল্প যাত্রার প্রস্তুতি সন্তোষজনক হওয়ায় প্রশাসনের প্রশংসা করেন। উল্লেখ্য, জেলায় প্রতিদিন দুটি করে জিপিতে বিকাশ ভারত সংকল্প যাত্রার ভিডিও প্রদর্শনী করা হবে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত জেলায় এ কার্যসূচি চলবে। শুক্রবার এর অঙ্গ হিসেবে বোয়ালিপার জিপির আইসিএমসি হাইস্কুলে সকাল সাড়ে নয়টায় এবং সৈদবন্দ জিপির এলসি কলেজে ভিডিও প্রদর্শনী চলবে।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top