News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে অনিয়ম হয়নি, জানাল হাই কোর্ট
Image

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে অনিয়ম হয়নি, জানাল হাই কোর্ট

কলকাতা, ২২ নভেম্বর, (হি.স.) : রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে বড় কোনও অনিয়ম হয়নি। বুধবার এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ চিকিৎসক কুণাল সাহার মামলাটি খারিজ করে দেয়।

গত বছরের ১ নভেম্বর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল। অভিযোগ উঠেছিল, ভোটগণনায় কারচুপি হয়েছে। ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের হয়।

ওই ভোটে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছিলেন চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর সদস্যেরা। তাঁদের অভিযোগ, মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল গণনা। যৌথ মঞ্চের চিকিৎসকদের গণনাকক্ষের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর তরফে আরও অভিযোগ আনা হয়েছে যে, একাধিক ব্যালট বাক্সে তাঁদের প্রার্থীর নাম নেই।

যদিও সেই অভিযোগ মানেননি তৃণমূলপন্থী শিবির। তৃণমূল সমর্থিত প্যানেলের দাবি, হার নিশ্চিত বুঝে গিয়েই বিরোধী প্যানেল মিথ্যা অভিযোগ এনে ভোট বানচাল করতে চাইছে। এর পর মামলা হয় হাই কোর্টে। তাতে বুধবার কলকাতা হাই কোর্ট জানাল পর্যবেক্ষণ।জানাল, নির্বাচনে বড় অনিয়ম হয়নি।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top