News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আচমকা দপ্তর পরিদর্শনে গিয়ে কর্মীদের উপস্থিতির হার দেখে ক্ষুদ্ধ মন্ত্রী
Image

আচমকা দপ্তর পরিদর্শনে গিয়ে কর্মীদের উপস্থিতির হার দেখে ক্ষুদ্ধ মন্ত্রী

আগরতলা, ২২ নভেম্বর: আজ সকালে আচমকা ইন্দ্রনগর হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফ্ট ও সেরিকালচার দপ্তর পরিদর্শনে গিয়ে কর্মীদের উপস্থিতির হার দেখে ভীষণ অসন্তুষ্ট প্রকাশ করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই ব্যাপারে দফতরের অধিকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর দাবি, গ্রামীণ অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফ্ট ও সেরিকালচার দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাথে যোগ করে বলেন, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অফিস চলার ইতিমধ্যে সিন্ধান্ত নেওয়া হয়েছে।তাতে বিভিন্ন সরকারি দপ্তরে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি ও পাঠানো হয়েছে।

তিনি বলেন, আজ ১১টা নাগাদ সেরিকালচার দপ্তরের এসে গিয়ে দেখতে পেয়েছেন কমপক্ষে ২০জন কর্মী সময় মতো দপ্তরে আসেন নি। এর জন্য তাঁদেরকে শোকজ নোটিশ দেওয়া দেওয়া হবে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দফতরের অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি।

তারঁ কথায় , সুনামের সাথে দফতরকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকার গঠন হওয়ার পর এই দফতর দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি তাঁর । এই দফতর জনগণকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবললম্বী করছে। তারঁ হুশিয়ারী, আগামী দিনেও এমন অভিযান জারি থাকবে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top