News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • যেখানে বিজেপির পদ্ম থাকবে; সেখানে শুধুই উন্নতি হবে, দেশ ও রাজ্য এগিয়ে যাবে : জে পি নাড্ডা
Image

যেখানে বিজেপির পদ্ম থাকবে; সেখানে শুধুই উন্নতি হবে, দেশ ও রাজ্য এগিয়ে যাবে : জে পি নাড্ডা


সিকার (রাজস্থান), ২১ নভেম্বর (হি.স.): রাজস্থানের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর মতে, “যেখানে কংগ্রেস থাকবে সেখানে দুর্নীতি থাকবেই। লুটতরাজ হবে, কেলেঙ্কারি হবে, নৃশংসতা থাকবে, ব্যভিচার হবে, ছলনা থাকবে, প্রতারণাও থাকবে। আর যেখানে বিজেপির পদ্ম থাকবে; সেখানে শুধুই উন্নতি হবে, দেশ ও রাজ্য এগিয়ে যাবে।”

মঙ্গলবার রাজস্থানের সিকার জেলার ধোদ বিধানসভা এলাকায় এক নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেছেন, “গেহলট সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে। তিনি এখানে ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে ১৯ হাজার ৪০০ কৃষকের জমি বাজেয়াপ্ত করা হয়েছে।” নাড্ডা বলেছেন, “রাম নবমীতে শোভাযাত্রা বন্ধ করে দিয়েছে গেহলট সরকার। কানওয়ার যাত্রা থেমে গেল। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ৩০০ বছরের পুরনো শিব মন্দির। এখানে শিরচ্ছেদ করার স্লোগান ওঠে। ২৫ নভেম্বর আপনাদের পদ্ম বোতাম টিপে এর উত্তর দিতে হবে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top