News Flash

  • Home
  • দেশ
  • বিশাখাপত্তনমের মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০টি নৌকা
Image

বিশাখাপত্তনমের মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০টি নৌকা

বিশাখাপত্তনম, ২০ নভেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন লাগল মৎস্য বন্দরে। রবিবার মধ্যরাতে মৎস্য বন্দরের একটি নৌকায় প্রথমে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে কমপক্ষে ৪০টি নৌকায়। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে নৌকাগুলি। খবর পাওয়ার পর দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে এনেছে। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

ডিসিপি আনন্দ রেড্ডি বলেছেন, “বিশাখাপত্তনম মৎস্য বন্দরে প্রথমে একটি নৌকায় আগুন আগুন লাগে, তারপর মধ্যরাতে প্রায় ৩৫টি ফাইবার-যান্ত্রিক নৌকায় আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকলের টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানো হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় কোনও হতাহতের অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top