News Flash

Image

সরকার–নির্ধারিত মূল্যে ধান বিক্রয়, হাইলাকান্দিতে শুরু সচেতনতা অভিযান

হাইলাকান্দি (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : রাজ্য সরকার কুইন্টাল প্রতি ২,১৮৩ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে। আগামী ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে এই ধান ক্রয় শুরু হবে।

এ সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হাইলাকান্দি জেলায় অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসাবে শনিবার আলগাপুরের কাপনারপাড়ে আলগাপুর ফারমার্স প্রডিউসার কোম্পানির কার্যালয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী জেলার কৃষকদের সরকার –নির্ধারিত মূল্যে ধান বিক্রয়ের সুযোগ নেওয়ার আবেদন জানান।

সভায় অন্যান্যদের মধ্যে আলগাপুর ফারমার্স প্রডিউসার কোম্পানির কর্মকর্তা এবং কৃষি বিভাগের বিভিন্ন স্তরের আধিকারিকরা প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন।

উল্লেখ্য, লালাবাজারের ভারতীয় খাদ্য নিগম (এফসিআই) সহ বোয়ালিপারের সরকারি ধান ক্রয় কেন্দ্রেও সরকার–নির্ধারিত মূল্যে ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top