News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেসিআর-এর দুর্নীতির গাড়ি মোদীজির কল্যাণের গ্যারেজে পাঠানোর সময় এসেছে : অমিত শাহ
Image

কেসিআর-এর দুর্নীতির গাড়ি মোদীজির কল্যাণের গ্যারেজে পাঠানোর সময় এসেছে : অমিত শাহ

নালগোন্ডা, ১৮ নভেম্বর (হি.স.): কেসিআর-এর দুর্নীতির গাড়ি মোদীজির কল্যাণের গ্যারেজে পাঠানোর সময় এসেছে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তেলেঙ্গানার নালগোন্ডায় এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, স্মার্ট সিটি মিশনের অধীনে কেন্দ্র থেকে মোদী সরকার নালগোন্ডা পৌরসভাকে যে ৪০০ কোটি টাকা দিয়েছে তা কেসিআর-এর দুর্নীতিবাজ সরকার অপব্যবহার করেছে।

অমিত শাহ বলেছেন, কেসিআর-এর কমিশনপ্রাপ্ত বিধায়করা দলিতবন্ধু সুবিধাভোগীদের কাছ থেকে ১-৩ লক্ষ টাকা ঘুষ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে বিজেপি সরকার গঠিত হলে আমরা অনগ্রসর শ্রেণি থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী করব। শাহ আরও বলেছেন, “শীঘ্রই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ভাববেন না যে আপনার একটি ভোট আমাদের প্রার্থীকে এমএলএ বানাবে; বরং ভেবে দেখুন আপনার একটি ভোটই তেলেঙ্গানা ও ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে!”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top