News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে উদ্বোধন হলো পুলিশ কল্যাণ ভান্ডারের
Image

ধর্মনগরে উদ্বোধন হলো পুলিশ কল্যাণ ভান্ডারের

ধর্মনগর, ১৮ নভেম্বর: আজ সকালে উত্তর জেলা পুলিশ সুপার অফিসের প্রাঙ্গণে পুলিশ কল্যাণ ভান্ডারের উদ্বোধন করেছেন রাজ্যের এডিজিপি অনুরাগ। পুলিশ কল্যাণ ভান্ডারের উদ্বোধনের ফলে পুলিশ কর্মীদের এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সার্বিক জিনিসপত্র বাজারের তুলনায় বেশ সস্তা দামে পাওয়া যাবে।

আজ সকালে উত্তর জেলা পুলিশ সুপার অফিসের প্রাঙ্গণে পুলিশ কল্যাণ ভান্ডারের উদ্বোধন করেছেন রাজ্যের এডিজিপি অনুরাগ। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা শাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন। ওই পুলিশ কল্যাণ ভান্ডারের উদ্বোধনের ফলে পুলিশ কর্মীদের এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সার্বিক জিনিসপত্র বাজারের তুলনায় বেশ সস্তা দামে পাওয়া যাবে। বিভিন্ন জিনিসের মধ্যে যে লিখিত মূল্য রয়েছে তার চেয়ে কম দামে সাধারণ পুলিশ কর্মী এবং অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরা জিনিস পেয়ে থাকবে।

এডিজিপি অনুরাগ বলেন ,যেভাবে জনসংখ্যা এবং যানবাহনের সংখ্যা বেড়ে চলেছে তাতে দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। কিন্তু দুর্ঘটনা জনিত ঘটনায় মৃত্যু হওয়াটা দুর্ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তাদের। এই বয়সের একজনের মৃত্যু কখনো কখনো কোন কোন পরিবারকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। মৃত্যুর পাশাপাশি সেই লোকটি যদি পরিবারের আয়ের মুখ্য হয়ে থাকে তাহলে সম্পূর্ণ পরিবারটি বিপন্ন হয়ে পড়ে। তাই দুর্ঘটনায় মৃত্যু কি করে এড়ানো যায় তা নিয়ে সবার ভাবা উচিত। এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা তাদের অভিজ্ঞতা বর্তমান ট্রাফিকের কাজে লাগানো দরকার।

এদিন তিনি আরও বলেন, রাজ্যকে নেশা মুক্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহ্বানে সবাইকে সচেতন হয়ে নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতি আহ্বান জানিয়েছেন । শুধুমাত্র পুলিশ কর্মীদের দ্বারা নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব নয় যদি না সাধারণ মানুষ সচেতন না হয়। সাধারণ মানুষ নেশার বিরুদ্ধে সচেতন হয়ে গেলে পুলিশের কাজটা অনেকটা মসৃণ হয়ে যাবে।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top