News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩৭ জনকে অফার বিলি, আগামী দিনে স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে রাজ্যের বিভিন্ন দপ্তরের জন্য লোক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হবে : রতননাথ
Image

৩৭ জনকে অফার বিলি, আগামী দিনে স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে রাজ্যের বিভিন্ন দপ্তরের জন্য লোক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হবে : রতননাথ

আগরতলা, ১৮ নভেম্বর : আগামী দিনে স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে রাজ্যের বিভিন্ন দপ্তরের জন্য লোক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হবে। আজ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তার কার্যালয় প্রাঙ্গণে ৩৭ জনকে অফার বিতরণ অনুষ্ঠানের একথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।

উল্লেখ্য, আজকের এই অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ এবং নির্বাচন দপ্তরের জন্য যথাক্রমে ২৯ জন ও ৮ জনকে এলডিসি পদে অফার প্রদান করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের অফার প্রাপকদের তাদের অফারগুলি জমা করতে হবে।

এদিন শ্রী নাথ বলেন, বর্তমান সরকারের সময়ে স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের চাকুরি দেওয়া হচ্ছে। জেআরবিটি, টেট, টিপিএসসি’র মাধ্যমে বিভিন্ন দপ্তরে যোগ্য ব্যক্তিদের নিয়োগের ফলে রাজ্যের সাধারণ জনগণের জন্য সরকারি পরিষেবা প্রদান আরও সুচারুরূপে করা সম্ভব হবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, আগামী দিনে স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে রাজ্যের বিভিন্ন দপ্তরের জন্য লোক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হবে। বর্তমান সরকার গ্রাম, গরীব কৃষকদের সার্বিক উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রথম থেকেই কাজ করে আসছে। ঘরে ঘরে রোজগারের উৎস সৃষ্টিতে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার প্রয়াস নিয়েছে সরকার। রাজ্যে বর্তমানে ৫১ হাজারের উপর মহিলা পরিচালিত স্বসহায়ক দল রয়েছে। যার সাথে যুক্ত রয়েছেন প্রায় ৮ লক্ষ মহিলা। এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার মহিলা বার্ষিক ১ লক্ষ টাকার উপর আয়ের মাধ্যমে লাখপতি দিদি হয়েছেন।

তাছাড়াও সরকার জল জীবন মিশনে প্রত্যেক বাড়িতে পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ প্রদান, স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় নির্মাণের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের জীবন ধারার পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট রয়েছে বলে জানান তিনি ।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top