News Flash

  • Home
  • দিনের খবর
  • তুফানগঞ্জে রাতে খুন ব্যবসায়ী, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
Image

তুফানগঞ্জে রাতে খুন ব্যবসায়ী, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

কোচবিহার, ১৭ নভেম্বর (হি.স.) : কোচবিহারের তুফানগঞ্জে বৃহস্পতিবার রাতে খুন হন এক ছানা ব্যবসায়ী। দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধ হয় স্থানীয়দের।

মৃত ব্যবসায়ীর নাম সুব্রত ঘোষ। বাড়ি দিনহাটার নাজিরহাটে। ছানা বিক্রি করতে তুফানগঞ্জ, বক্সীরহাট এলাকায় যেতেন ওই ব্যবসায়ী। পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ফোন করে বাড়ি ফিরছেন বলে জানান ওই ব্যবসায়ী। তারপর থেকেই মোবাইল ফোন বন্ধ। রাতে তুফানগঞ্জের কামাথ শেওড়াগুড়ি এলাকায় রাস্তার ধারে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। কী কারণে খুন, খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় ছানা সরবরাহ করে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুব্রত। সেই সময় তুফানগঞ্জ-নাজিরহাট সংযোগকারী কামাতশেওড়াগুড়ি রাজ্য সড়কে তাঁর পথ আটকে দুস্কৃতীরা। এরপরই তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সু্ব্রতর। তুফানগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top