News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মধ্যপ্রদেশে লড়াইয়ে মূলত বিজেপি ও কংগ্রেস, ২,৫৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা
Image

মধ্যপ্রদেশে লড়াইয়ে মূলত বিজেপি ও কংগ্রেস, ২,৫৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

ভোপাল, ১৭ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যপ্রদেশের ২৩০টি আসনেই ভোটগ্রহণ হচ্ছে শুক্রবার, প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২,৫৩৩ জন প্রার্থী, তাঁদের মধ্যে ২৫২ জন মহিলা প্রার্থী। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১১৬। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৫.৬ কোটি, তার মধ্যে ২.৮৮ কোটিও পুরুষ, ২.৭২ কোটি মহিলা। নকশাল প্রভাবিত হওয়ায় বালাঘাটের তিনটি ভোট কেন্দ্র এবং ডিন্ডোরির ৪টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ২ লক্ষ রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮-র বিধানসভা ভোটে মধ্যপ্রদেশে কংগ্রেস ১১৪, বিজেপি ১০৯, বিএসপি ২ এবং নির্দল ও অন্যেরা ৫টি আসনে জেতে। শেষ পর্যন্ত বিএসপি এবং নির্দলদের সমর্থনে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমল নাথ। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে ২০২০-র মার্চে ২২ জন কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে গদি হারান কমল নাথ। চতুর্থ বারের জন্য মধ্যপ্রদেশের কুর্সি পেয়েছিলেন শিবরাজ সিং চৌহান। এবার কী হয়, তা দেখা যাবে ৩ ডিসেম্বর।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top