News Flash

  • Home
  • দিনের খবর
  • রেল বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বাঁকুড়া রেল স্টেশনে বিক্ষোভ
Image

রেল বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বাঁকুড়া রেল স্টেশনে বিক্ষোভ

বাঁকুড়া, ১৭ নভেম্বর (হি. স.) : অবিলম্বে রেলে বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে সিআইটিইউর পক্ষ থেকে বাঁকুড়া রেল স্টেশনে বিক্ষোভ ও অবস্থানের কর্মসূচীর পাশাপাশি স্টেশন ম্যানেজারদের মাধ্যমে রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়।

রেলের বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, রেল যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত, রেলের ৫লক্ষ ৭৫হাজার শূন্যপদ অবিলম্বে পূরণ করতে
লকডাউনের সময় কোভিডের দোহাই দিয়ে রাজ্য-রাণী এক্সপ্রেস-সহ বিভিন্ন রুটে বন্ধ করে দেওয়া সমস্ত ট্রেন অবিলম্বে চালু করা।

লকডাউনের সময়ে প্যাসেঞ্জার ট্রেনগুলির ওপর চাপিয় দেওয়া এক্সপেসের ভাড়া অবিলম্বে প্রত্যাহার।
লকডাউনের দোহাই দিয়ে প্রবীণ নাগরিকদের বন্ধ করে দেওয়া কনসেসন চালুর দাবী জানানো হয়।

এই প্রতিবাদ বিক্ষোভে বক্তারা বলেন বিগত ২০২২-২৩ আর্থিক বর্ষে রেল লাভ করেছে ২লক্ষ ৪০হাজার কোটি টাকা, যা ছিল বিগত আর্থিক বছরের তুলনায় ৪৯,০০০ কোটি টাকা বেশী – পণ্য পরিবহণেও এই সময়ে আয় বেড়েছে ১৫% অথচ দেশের ১৩০ কোটি মানুষের কথা না ভেবে কেন্দ্রের শাসক দল বিজেপি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক গৌতম আদানী তথা অন্য কর্পোরেটদের হাতে তুলে দিতে ছকড়া নকড়ায় দেশের যোগাযোগ ব্যবস্থার প্রাণভোমরা ভারতীয় রেলের তথা তার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিমধ্যেই রেলেমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ১০৯টি জোড়া রুটের ১৫১টি গুরুত্বপূর্ণ ট্রেন তুলে দেওয়া হবে ব্যাক্তিগত মালিকানাধীন সংস্থার হাতে। এর আগেই বিভিন্ন বিমান বন্দরের মতোই বেশ কিছু রেল স্টেশন, রেল রুট ও আইআরটিসি’র মাধ্যমে টিকিট বিক্রির ব্যবস্থার একটা বড়ো অংশ তুলে দেওয়া হয়েছে গৌতম আদানির অধীনস্হ সংস্থার হাতে। কিন্ত রেলের ৫কোটি ৭৫হাজার শূণ্যপদ পূরণ করা হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।

আজকের এই বিক্ষোভ সভা, মিছিল ও ডেপুটেশনে নেতৃত্ব প্রদান করেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী, উজ্জ্বল সরকার, ভৃগুরাম কর্মকার, তপন দাস, দেবু রায়, মানিক গরাই, সোহরাব মন্ডল – বক্তব্য রাখেন প্রতীপ মুখার্জী, উজ্জ্বল সরকার ও দেবু রায়। – কর্মসূচীর সূচনাকালে সদ্য প্রয়াত জননেতা তথা প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় বাসুদেব আচারিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয় এবং মালায় আচ্ছাদিত তাঁর প্রতিকৃতি সামনে নিয়েই প্রতিবাদীরা মিছিল ও বিক্ষোভের কর্মসূচীতে সামিল হন।-

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top