News Flash

  • Home
  • দিনের খবর
  • হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার করে প্রস্রাব ঠেকানোর চেষ্টার কড়া প্রতিবাদ শুভেন্দুর
Image

হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার করে প্রস্রাব ঠেকানোর চেষ্টার কড়া প্রতিবাদ শুভেন্দুর

কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) : কেবল হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার করে কলকাতার ফুটপাথে প্রস্রাব ঠেকানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। এর কড়া প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “কলকাতা পুরসভার কাউন্সিলররা পুরুষদের প্রস্রাব করতে না দেওয়ার জন্য হিন্দু দেব-দেবীর ছবি দিয়ে ফুটপাথ এবং রাস্তার ধারে প্লাস্টার করছেন। এই কাউন্সিলরদের কাছে কিছু প্রশ্ন:- ক) কে তাঁদের কেবল হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার করার অনুমোদন দিয়েছেন? মেয়র ফিরহাদ হাকিম কি তাঁদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন? খ) যেখানে মানুষ দীর্ঘদিন ধরে প্রস্রাব করছে, হিন্দু দেব-দেবীর ছবি সেরকম নোংরা জায়গায় স্থাপন করা কি সঙ্গত? তাঁরা কি ভেবে দেখেছেন যে এটা অবশ্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে? গ) এখানে দেব-দেবীর মূর্তি রয়েছে, অন্ধকারে তা বুঝতে না পেরে যে কেউ এই মূর্তিগুলির উপর রাতের বেলায় প্রস্রাব করতে পারে। তাই ৮৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর উদ্বেগের সঙ্গে কিছু আলো জ্বালিয়েছেন যাতে ছবিগুলি রাতে দেখা যায়। অন্য কোথাও কি একই কাজ করা হয়েছে?

মাতাল এবং অন্যান্য মাদকাসক্তদের সম্পর্কে কি ভাবা হয়েছে? কে নিশ্চিত করবে যে তারা নেশাগ্রস্ত এবং মদ্যপ অবস্থায় এই চিত্রগুলিতে প্রস্রাব করবে না? ঘ) কলকাতার মতো একটি প্রতিষ্ঠানের পক্ষে শহরকে পরিষ্কার রাখার জন্য হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার করা কি উপযুক্ত? সবই কি ‘ভগবান ভরসে’? কেন আপনার জন্য তো সবরকম তহবিল আছে?

মেয়র যদি আজই সংশোধনমূলক ব্যবস্থা না নেন এবং এই নোংরা স্থানগুলি থেকে হিন্দু দেবদেবীর ছবি সম্মানের সাথে অপসারণের নির্দেশ না দেন, তাহলে প্রমাণিত হবে যে এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিপ্রায়ে করা হয়েছে। আর হিন্দুরা, পুরসভা যদি না আসে, হিন্দুদের নিজেদেরই করতে হবে।”

Releated Posts

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top