News Flash

Image

আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালাবে এনএফ রেল

গুয়াহাটি, ১৬ নভেম্বর (হি.স.) : উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। এই উৎসব স্পেশাল ট্রেনগুলি উধনা জংশন রেলওয়ে স্টেশনকে নিউ জলপাইগুড়ি ও কাটিহার রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত করতে চালানো হবে।

আজ বৃহস্পতিবার এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানান, ০৯০১৫ নম্বর উধনা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি ১৭ নভেম্বর ১৪.০০ ঘণ্টায় উধনা থেকে রওয়ানা দিয়ে ১৯ নভেম্বর ০৮.৩০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। আরেকটি স্পেশাল ট্রেন নম্বর ০৯০১৯ উধনা-কাটিহার ১৬ নভেম্বর ০৬.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ১৭ নভেম্বর ২৩.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

স্পেশাল ট্রেন দুটি ভুসাবল, জবলপুর, সাতনা, সোনপুর জংশন, হাজিপুর, খাগারিয়া জংশন, কাটিহার হয়ে চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে ট্রেন দুটি স্লিপার ও জেনারেল সিটিং কোচ দ্বারা গঠিত অসংরক্ষিত হিসেবে চলবে। ১৫ নভেম্বর অন্য আরেকটি স্পেশাল ট্রেন নম্বর ০৯১৩৫ উধনা থেকে বিহারগামী যাত্রী সহ কাটিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এই উৎসব স্পেশাল ট্রেনগুলির বিশদ বিবরণ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top