News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, শ্বাসকষ্ট-সহ নানা সমস্যায় রাজধানীর মানুষজন
Image

দূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে, শ্বাসকষ্ট-সহ নানা সমস্যায় রাজধানীর মানুষজন

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): দীপাবলির পর বাতাসের গুণগত মান আবারও কমতে শুরু করেছে জাতীয় রাজধানীতে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর দেওয়া তথ্য অনুযায়ী সামগ্রিক ভাবে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৪০০-র কাছাকাছি রয়েছে। দীপাবলির পর থেকেই দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দিল্লির অধিকাংশ এলাকায়। বুধবার সকাল ৬টা পর্যন্ত দিল্লির আর কে পুরম এলাকায় বাতাসের গুণগত মান ছিল ৪১৭, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় একিউআই-এর মাত্রা ৪৩০ ছিল, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের গুণগত মান ছিল ৪০৩, পঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণগত মান ৪২৩।

শুধুমাত্র দিল্লি নয়, দেশের বিভিন্ন রাজ্য দীপাবলির পর থেকেই দূষণের কবলে। এই তালিকায় রয়েছে উত্তর প্রদেশ, পঞ্জাবও। মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সবথেকে বেশি সমস্যার মধ্যে রয়েছেন প্রাতঃভ্রমণকারীরা। শ্বাসকষ্ট-সহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা।

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top