News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির
Image

২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

মুম্বাই, ১৫ নভেম্বর (হি.স.) : আগের তিন সেমিফাইনালে রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। বলা হচ্ছিল বড় ম্যাচে বিরাট কোহলি চাপ নিতে পারেন না। নিন্দুকদের মুখে চুনকালি দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন কিং কোহলি। পূর্বসূরি শচীন তেন্ডুলকার ২০ বছর আগে যে কীর্তি গড়েছিলেন, তা ভেঙে দিলেন তিনি।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে শচীনের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট। এবার এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজের করে নিলেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রান করার সঙ্গে সঙ্গে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন কোহলি। আজকের ম্যাচের আগে ৯ ম্যাচে ৫৯৪ রান করেছিলেন কোহলি। গ্লেন ফিলিপসের করা ৩৪তম ওভারের তৃতীয় বলে একটি রান নিয়ে শচীনকে ছাড়িয়ে যান তিনি।

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top